১. ১৯১৮ সালে ‘নিউ ইয়র্ক গ্লোব’ পত্রিকার পাতায় প্রথম প্রকাশিত হয় একটি কার্টুন স্ট্রিপ। অ্যাথলেটিকসের দুনিয়ার ন’টি মজার ঘটনা ছিল প্রথমবারের বিষয়। স্রষ্টা ছিলেন রবার্ট রিপ্লি। কোন কার্টুন স্ট্রিপের কথা বলা হচ্ছে?
২. দক্ষিণ আফ্রিকার কেপটাউনের গ্রুটশুর হাসপাতালে চিকিত্সাশাস্ত্রের ইতিহাসে প্রথম কোন যুগান্তকারী ঘটনা ঘটিয়েছিলেন ডাক্তার ক্রিশ্চিয়ান বার্নাড?
৩. ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেটারের নিকনেম ছিল ‘ইলেকট্রিক হিলস’?
৪. আলফ্রেড হিচককের কোন সিনেমার বিজ্ঞাপনে এই লাইনটি ছিল, ‘ডোন্ট গিভ অ্যাওয়ে দ্য এনডিং, ইটস দ্য ওনলি ওয়ান উই হ্যাভ’?
উত্তর আগামীকাল
