স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশের বাজারে এনেছে ভিভো ওয়াই ৫৩এস।
স্মার্টফোনটিতে রয়েছে ক্যামেরা, ব্যাটারি ও স্টোরেজের একটি পরিপূর্ণ প্যাকেজ। ভিভো ওয়াই৫৩এস’ এ রয়েছে এক্সটেন্ডেড র্যাম ও রম। স্মার্টফোনটির ৮ জিবি র্যামকে ১১ জিবি পর্যন্ত এবং ১২৮ জিবি রমকে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ভিভো ওয়াই৫৩এস’এ রয়েছে ৩৩ ওয়াটের শক্তিশালী ফ্ল্যাশচার্জ প্রযুক্তি।
স্মার্টফোনটির সামনে একটি এবং পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। পেছনের মেইন ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। এবং বাকি দুটি ক্যামেরা যথাক্রমে ২ মেগাপিক্সেলের। স্মার্টফোনটির বেশ কয়েকটি ক্যামেরা প্রযুক্তির মধ্যে সবচেয়ে আকর্ষনীয় এর ফেইজ ডিটেকশান অটো ফোকাস (পিডিএএফ) প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন ছবির বিষয়বস্তুকে চিহ্নিত ভিভো ওয়াই৫৩এস এর ডিসপ্লেটি ৬ দশমিক ৫৮ ইঞ্চির। রেজ্যুলেশন ফুল এইচডিপ্লাস ২৪০৮ x১০৮০। স্মার্টফোনটি পরিচালিত হচ্ছে ফানটাচ ওএস ১১ দশমিক ১ অপারেটিং সিস্টেম দ্বারা এবং এর প্রসেসর হেলিও জি৮০। ডিপ সী ব্লু ও ফ্যান্টাসটিক রেইনবো এই দু’টি চমত্কার রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৫৩এস; মূল্য ২২,৯৯০ টাকা।
