বাংলাদেশের লজিস্টিক সেবায় গেম চেঞ্জার প্রতিষ্ঠান পেপারফ্লাই নিয়ে এলো গো অ্যাপ এবং দেশব্যাপী যে কোন আকারের পণ্যের জন্য ডোরস্টেপ পিক-আপ সার্ভিস। সেলার ওয়ান মার্চেন্টরা এখন খুব সহজেই পেপারফ্লাই গো অ্যাপ ডাউনলোডের মাধ্যমে মাত্র কয়েক ক্লিকেই তাদের অনলাইন অর্ডার ও ট্র্যাকিং এর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। সেলার ওয়ান হলো পেপারফ্লাইের বিশেষ একটি প্যাকেজ যা ছোট ফেসবুক ভিত্তিক ব্যবসায়ীদের জন্য ডিজাইন করা হয়েছে।
পেপারফ্লাই সারা দেশজুড়ে দ্রুতগতিতে ডোরস্টেপ পিক-আপ সার্ভিসের এক পরিপূর্ণ সমাধান। এর ডোরস্টেপ ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে দেশের যেকোন প্রান্তে, যেকোন আকারের পণ্য সহজেই পৌঁছে দেয়া সম্ভব।
পেপারফ্লাই গো অ্যাপের ফিচারগুলো হলো মার্চেন্ট রেজিস্ট্রেশন, অর্ডার প্লেসমেন্ট, রিয়েল-টাইম অর্ডার ট্র্যাকিং, অর্ডার স্ট্যাটাস নোটিফিকেশন, হেল্পলাইনে ফ্রি কল, ইনভয়েস হিস্ট্রি ও ডিটেইলস, এ্যাডভান্স পেমেন্ট আপডেট, ডেলিভারি কল লগ, স্মার্ট চেক এবং স্মার্ট রিটার্ন। এই ফিচারের বাইরেও আরো থাকছে ১ ঘন্টায় মার্চেন্ট পেমেন্ট এবং সেলার ওয়ান মার্চেন্টদের জন্য দেশের সেরা রেট।
