আপনার রাশিফল

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২০:২৭

মুহম্মদ আনিসুল হক

১৯ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ৯ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি। আপনার শুভ সংখ্যা: ১। শুভ বার: রবি। শুভ রত্ন: রুবী। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।  সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মনের গভীর লালিত কোনো স্বপ্ন পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।  পড়াশোনায় আনন্দ পাবেন। মাথাব্যথায় ভোগার আশঙ্কা আছে। পাওনা টাকা আদায় হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভবনাময়। আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।