লকডাউন বা নিষেধাজ্ঞা নেই, দায়িত্ব আছে

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:০৭

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। যা উদ্বিগ্নজনক। এমন পরিস্থিতিতে আমাদের আরো সচেতন ও দায়িত্ববান হতে হবে। গত ১১ আগস্ট থেকে লকডাউন শিথিল করা হয়েছে। মানুষ কাজ নিয়ে আবার কর্মব্যস্ত হয়ে পড়ছে। লকডাউন না থাকার কারণে খেটে খাওয়া মানুষদের আয়ের পথ সুগম হয়েছে। লকডাউন উঠে গেলেও আমাদের নিজ পরিবার ও দেশের স্বার্থে কিছু দায়িত্ব রয়ে গেছে। আমাদের মাঝে সচেতনতা রাড়াতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় প্রয়োজনীয় সব জিনিস নিয়ে বের হতে হবে। যেমন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান। থাকতে হবে ন্যূনতম তিন ফিট দূরত্বে। জনবহুল জায়গা এড়িয়ে চলতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে অবশ্য অবশ্যই। সামান্য ভুলে যেন পরিবারের কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। থাকতে হবে সচেতন এবং মানুষকে করতে হবে সচেতন।

মো. নাঈমুল ইসলাম

শিক্ষার্থী, ঢাকা কলেজ