গুজবে চটেছেন রোনালদো

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:১৯

গত কয়েক দিন ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোতে তাকে নিয়ে গুজবের ছড়াছড়ি। জুভেন্তাস ছেড়ে আবারও ফিরতে পারেন রিয়াল মাদ্রিদে কিংবা যেতে পারেন ম্যানচেস্টার সিটিতেও। নিজেকে নিয়ে এমন সব সংবাদ দেখে চটেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ ঝাড়লেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। 

রোনালদো লেখেন, ‘যারা আমাকে চেনেন তার জানেন নিজের কাজের প্রতি কতটা মনযোগী আমি। কথা কম, কাজ বেশি—ক্যারিয়ারের শুরু থেকেই এটা আমার মন্ত্র। সাম্প্রতিক সময়ে আমাকে নিয়ে যা লেখা হচ্ছে ও বলা হচ্ছে আমি মনে করি, এনিয়ে মুখ খোলা দরকার। নীরবতা ভেঙে বলতে চাই, আমি মানুষকে আমার নাম নিয়ে খেলতে দিতে পারি না। আমি আমার ক্যারিয়ার নিয়ে মনোযোগী এবং ভবিষ্যতে সবগুলো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছি। বাকি সব, বাকি সব শুধুই গুজব।’