সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে লাইসেন্স পেয়েছে। সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানি এটি। সন্ধানী লাইফ ইনস্যুরেন্স ডিএসই ও সিএসইর তালিকাভুক্ত কোম্পানি। সন্ধানী গ্রুপের পুঁজিবাজার সংশ্লিষ্ট আরো দুটি প্রতিষ্ঠান হলো সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড (মার্চেন্ট ব্যাংক) এবং মোনা সিকিউরিটিজ লিমিটেড (ব্রোকারেজ হাউজ)। মীর আরিফুল ইসলাম সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড ফান্ড ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
