ক্যাপসন নিউজ

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:২১

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ

 

০০০

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সংক্রান্ত একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন প্রিমিয়ার ব্যাংকের এমডি এবং সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ এবং বাংলাদেশ ব্যাংকের জিএম মো. ফোরকান হোসেন

 

০০

গ্লোবাল ইসলামী ব্যাংকের মুন্ডুমালা বাজার, রাজশাহী ও বড়াইগ্রাম, নাটোর-এ দুটি শাখা ও বিভিন্ন জায়গায় নয়টি উপশাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের এমডি সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের এএমডি মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, ডিএমডি আতাউস সামাদ উপস্থিত ছিলেন