কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
কালিহাতী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ বেতডোবা এলাকার ঢালাই করা সড়কটি ধসে পড়েছে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টির পর গত ১৪ আগস্ট সড়কটি ধসে পড়ে। এতে হুমকিতে পড়েছে সড়ক সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনা। ব্যাহত হচ্ছে এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক যোগাযোগ। এ ব্যাপারে কালিহাতী পৌরসভার চার নম্বর ওয়ার্ড কমিশনার অজয় কুমার দে লিটন বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নিব। এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী জহির মেহেদী হাসান জানান, সড়কটি এলজিইডির নয়, পৌরসভার। এ ব্যাপারে ব্যবস্থা নিবেন।
