নেত্রকোনায় লতিরাজ কচু চাষ বাড়ছে

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:২৫

নেত্রকোনা প্রতিনিধি

জেলার বারহাট্টা উপজেলায় লতিরাজ কচু চাষ বাড়ছে। কচু চাষ করে স্বাবলম্বী হয়েছেন উপজেলার পাঁচ গ্রামের শতাধিক চাষি। নেত্রকোনা কৃষি বিভাগ জানায়, বারহাট্টা উপজেলায় ২০ হেক্টর জমিতে লতিরাজ কচুর আবাদ হয়েছে। ইসলাম উদ্দীন, রেজ্জাক ও কৃষক হেলাল মিয়া জানান, উত্পাদন খরচ ও জমি পত্তন খরচ বাদে প্রতি হেক্টর জমি থেকে ৬-৭ লাখ টাকা আয় হচ্ছে। বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাইমিনুর রশিদ জানান, লতিরাজ কচু আবাদ করে কৃষকদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলী বলেন, লতিরাজ কচু আবাদে অল্প খরচে লাভ বেশি।