উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উল্লাপাড়ার আমডাঙ্গা-সড়াতৈল কাঁচা সড়ক বেহাল। সড়কে কাদাপানি জমে থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে যানবাহন ও সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ভুলু, মাহমুদুল হাসান বাবলা জানান, সড়কটি সংস্কারের জন্য হাটিকুমরুল ও বড়হর ইউনিয়ন পরিষদের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত যথাযথ সংস্কার হয়নি। বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু এবং হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম জানান, প্রয়োজনীয় অর্থ না থাকায় সড়কটি পাকা করা সম্ভব হয়নি। এলজিইডির উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন জানান, সড়কটি পাকাকরণের প্রক্রিয়া চলছে।
