ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:২৭

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত (৪৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুুধবার দুপুর ২.৩০টার দিকে উপজেলা সদরের কলেজঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানাপুলিশকে খবর দেয়। গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ভাসমান লাশ উদ্ধার করে। মনে হচ্ছে লাশটি কয়েক দিন আগের। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।