গোপালগঞ্জে ২০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:২৭

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গোপালগঞ্জে ২০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে আবাহনী ক্রীড়াচক্র। বুধবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোপালগঞ্জ সিপিবির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবু হোসেন, সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর, সিকদার নূর মোহাম্মদ দুলু প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহারসামগ্রী দিয়ে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।