তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা উপজেলায় এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন পণ্ড করেছেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। বুধবার ঐ ছাত্রীর বাড়িতে বাল্যবিবাহের আয়োজন করে তার পরিবার। তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
