প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:২৮

গত ১৩ আগস্ট দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘পঞ্চগড়ে বেশি দামে বিক্রি হচ্ছে সার’ শিরোনামে প্রকাশিত সংবাদ  সম্পর্কে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) একটি ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যায় বলা হয়েছে, দেশের প্রতিটি জেলায় সরকার নির্ধারিত প্রতি মেট্রিক টন ইউরিয়া সার ১৪ হাজার টাকা দরে বিসিআইসির মনোনীত ডিলারদের সরবরাহ করা হচ্ছে। সেক্ষেত্রে অতিরিক্ত মূল্যে বিক্রি করার কোনো সুযোগ নেই। এছাড়াও সংশ্লিষ্ট জেলায় বরাদ্দের বিপরীতে সার সরবরাহ অব্যাহত রয়েছে। অন্যদিকে, কারখানা গুদাম এবং বিসিআইসির বাফার গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণ সারের মজুত রয়েছে। সেক্ষেত্রে সার সংকটের কোনো আশঙ্কা নেই।