সরকারি সফরে সেনাপ্রধানের তুরস্ক গমন

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:৩৪

 

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আট দিনের সরকারি সফরে গতকাল বুধবার সকালে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর আট সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, সহকারী প্রতিরক্ষামন্ত্রী, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, তুর্কি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড ফোর্স কমান্ডার এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। সাক্ষাত্কালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এ সময় তিনি তুরস্কের সামরিক জাদুঘর, ওয়ার কলেজ, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ও আর্মি অ্যাভিয়েশনসহ ঐতিহাসিক স্থানসমুহ পরিদর্শন করবেন।

এছাড়াও সফরকালে তিনি তুরস্কে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে মতবিনিময় করবেন। সফর শেষে আগামী ২৬ আগস্ট সেনাবাহিনী প্রধান দেশে প্রত্যাবর্তন করবেন। —আইএসপিআর