ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জে জেলা যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের সাবিস মিলনায়তনে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, আবু মো. তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনিসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
