করোনা ভাইরাস থেকে সুরক্ষায় টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে গাড়িতে বসে এই ডোজ গ্রহণ করেন তিনি। বিকেলে গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে তিনি হাসপাতালে যান।
এই টিকাকেন্দ্র থেকেই গত ১৯ জুলাই মডার্নার তৈরি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ৭৬ বছর বয়সি খালেদা জিয়া সেদিন গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিত্সকদের পরামর্শে তাকে গাড়িতে এসে টিকা দিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।
