নোয়াখালী সোনাইমুড়ী থানার পুলিশ হেফাজত থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন (ধর্ষণ) মামলার দুই আসামির পালিয়েছে। গতকাল বুধবার পুলিশ পাহারায় রাজধানীর মালিবাগে মামলার তিন আসামি ও নির্যাতিতার ডিএনএ নমুনা দিয়ে নোয়াখালী আসার পথে মুন্সীগঞ্জের গজারিয়া থানা এলাকায় বিকালে এ ঘটনা ঘটে। পলাতক আসামিরা হলো, সোনাইমুড়ী থানার মিয়াপুর গ্রামের পিতা মৃত-চাঁন মিয়া ছেলে মোঃ জুয়েল (২৪) এবং বগাদিয়া গ্রামের মৃত-আবদুল লতিফের পুত্র দোলোযার হোসেন (২৮)।
নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম বিষযটি নিশ্চিত করে জানান, তিনটি নারী ও শিশু নির্যাতন দমন আইন (ধর্ষণ) মামলার চার নির্যাতিতাসহ ওইসব মামলার আসামি নোয়াখালী কারাগার থেকে ৪ হাজতিকে নিয়ে ঢাকায় ডিএনএ নমুনা পরীক্ষা করাতে সোনাইমুড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহম্মেদসহ পুলিশের একটি দল যায়। ডিএনএ পরীক্ষা শেষে একটি ভাড়া করা মাইক্রোবাস যোগে নোয়াখালী আসার পথে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকার হাইওয়ের পাশে একটি খাবার হোটেলের টয়লেট থেকে পিছনের জানালা ভেঙ্গে পালিয়েছে যায়। পলাতক আসামীদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। পুলিশ সুপার জানান, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
