প্রায় প্রতি বছরই এই সময়ে সবজির দাম চড়া থাকে। কারণ বর্ষার শেষ মৌসুমে বৃষ্টি ও বন্যায় ফসলের ক্ষতি হয়। তবে এখন পর্যন্ত বড় বন্যা না হলেও সবজির দাম কিছুটা বেশি। ভালো দাম পাওয়ার আশায় আশপাশের এলাকা থেকে নৌযানে সবজি আনা হচ্ছে রাজধানীতে। বাবুবাজার ব্রিজ থেকে তোলা ছবি —আব্দুল গনি