কিশোর বা যুবকরা নিখোঁজ হলে তা সিটিটিসিকে জানাতে হবে ................. ডিএমপি কমিশনার

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০০:১১

বাড়ি থেকে কোনো কিশোর বা যুবক নিখোঁজ হওয়ার পর তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) অবহিত করার জন্য নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার  মোহা. শফিকুল ইসলাম। ডিএমপি সদর দপ্তরে গতকাল বুধবার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, দেশে বিধিনিষেধ শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

১৬ বছরের ওপরের কেউ বাসা তেকে নিখোঁজ হয়েছে বলে তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসিকে জানানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার। সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) আসাদুজ্জামান, যুগ্ম-কমিশনার, উপকমিশনারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।