এই সময়ের ছড়া

প্রকৃতিপাঠ

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২০:৩১

বললেই শেষ, থাক না বাকি

চলো যে যার ইচ্ছে আঁকি।

 

আকাশ আঁকি

বন-বনানীর ছবি আঁকি

মেঘের উড়ো চুলও আঁকি

দুপুর রাতের তারার বাগান

চাঁদের আলোর ছবি আঁকি

খুব সকালের সূর্য আঁকি।

 

নদী কেন থাকবে বাদ?

নদী যার থাকে না তার

সব কিছুই বরবাদ।