আপনার রাশিফল

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২০:৩৩

আজ ৫ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ১০ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও রবি। আপনার শুভ সংখ্যা: ১ ও ২। শুভ বার : রবি ও সোম। শুভ রত্ন: রুবী ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে।         

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা থেকে বিরত থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। অপরের প্রতি সদাচরণ করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। পারিমিত আহার করুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। কারো সঙ্গে মতানৈক্যে জড়াবেন না।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো সন্তান লাভ হতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কারো সঙ্গে নতুন বন্ধুত্ব হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ বজায় রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। অপরের প্রতি সদাচরণ করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।