বিশ্ব জুড়ে করোনা শনাক্ত ২১ কোটি ছাড়িয়েছে

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২০:৩৬

গত ২৪ ঘণ্টায় বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময় নতুন করে মারা গেছেন ১০ হাজার ৫৫৩ জন। আর শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৪ হাজার ৫৪ জন। আগের দিন বুধবার মৃত্যু হয়েছিল ৯ হাজার ৯০৭ জনের। আর ৬ লাখ ৪৫ হাজার ৫১৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতকাল আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ২১ কোটি ১ লাখ ৭ হাজার ৩০৪ জন হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৫ হাজার ৫১৭ জনে। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৫০৪ জনে। এদিকে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৬৫৬ জনে।

এর মধ্যে ৬ লাখ ৪১ হাজার ৩৪৬ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লাখ ৪১ হাজার ৮৮৬ জনে। সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। সেখানে শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ২০ হাজার ৮৯৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩৩ হাজার ৬৩ জন। এছাড়া সেরে উঠেছেন ৩ কোটি ১৫ লাখ ১৬ হাজার ২২৪ জন। সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা শনাক্তের সংখ্যা ২ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২২১ জন হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ৭১ হাজার ৭০৩ জনে। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ৯৯০ জনে।