রাস্তাটি ঝুঁকিপূর্ণ

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:২২

রাস্তাটি দুর্ভোগ সৃষ্টির পাশাপাশি বৃষ্টির পানিতে ডুবে হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন রতনকান্দি গ্রামে ৭০-৮০ মিটার রাস্তা বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় যান চলাচলও প্রায় বন্ধ। এছাড়া রতনকান্দি পুরাতন বাজারের সেতুর রোলিং না থাকায় ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে; দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু উদ্যোগ নিয়ে জনদুর্ভোগ ঘোচাতে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. মনিরুল ইসলাম

ভুলবাকুটিয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ