কচুশাক

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:২২

আমাদের সবারই পরিচিত। যত্ন ছাড়া সবচেয়ে বেশি যে শাক হয়ে থাকে, তার মধ্যে কচুশাক অন্যতম। কচুশাকে প্রচুর লৌহ থাকে। ফলে মানুষের প্রয়োজনীয় লৌহ সহজেই কচুশাকের মাধ্যমে মেটানো যায়। তাছাড়া কচুর লতি, কচুর মোড়া এবং কচুর মুখী আমাদের দেশে খুবই জনপ্রিয় ও মুখরোচক খাবার। মধ্যবিত্ত পরিবারে দেখা যায়, সপ্তাহের মধ্যে তিন-চার দিন কচুর কোনো না কোনো তরকারি থাকেই। কচুর মধ্যে আরিকচু উন্নত জাত। আরিকচু যত্নের সঙ্গেই চাষ করতে হয়, নাহলে এর ফলন ভালো হয় না। আগে গ্রাম-গঞ্জের রাস্তার দুইপাশে কচুশাক দেখা যেত। আমরা ছোটবেলায় দলবেঁধে রাস্তা থেকে কচু কেটে রান্না করছি। বর্তমানে রাস্তার দুইপাশে কচুর কুড়িও দেখা যায় না। এমনকি রাস্তার দুধারে গাছেরও তেমন দেখা মেলে না। রাস্তার প্রতি মানুষের শকুনি দৃষ্টি পড়ায় রাস্তা থেকে গাছগাছালি, অনেক শাকসবজির ফলন শেষ হয়ে গেছে। আমাদের উচিত প্রকৃতির দান সহজলভ্য চাষ কচুর ফলন বৃদ্ধিতে মনোযোগী হওয়া।

হামিদা আব্বাসী

শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট