ভ্যাকসিন গ্রহণে ভোগান্তি

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:২২

করোনা মহামারি মোকাবিলায় সরকার যথেষ্ট তত্পর এবং অতি স্বল্প সময়ে ভ্যাকসিন সরবরাহ সরকারের দূরদর্শিতার প্রমাণ। তবে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ থাকলেও সমন্বয়হীনতা ও সঠিক পরিকল্পনার অভাবে ভোগান্তি শেষ হচ্ছে না। টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করলেও মেসেজ আসার নাম নেই। আবার মেসেজ ছাড়া কেন্দ্রে গেলেও সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এমনকি ইউনিয়ন পর্যায়ে মানুষ ভ্যাকসিন গ্রহণের জন্য ভিড় করলেও সীমিত সরবরাহের কারণে ফেরত আসতে বাধ্য হচ্ছে। এহেন অবস্থায়, জনসাধারণের ভোগান্তি লাঘবে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লি­ষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আবু তারেক

পটিয়া, চট্টগ্রাম