আড়াইহাজারে পরিবহন শ্রমিকরা পেলেন খাদ্যসামগ্রী

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:২৭

আড়াইহাজারে পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন প্রধান অতিথি থেকে চাল, ডাল, তেলসহ ইত্যাদি বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার জানান, লকডাউনের কারণে আড়াইহাজারে গণপরিবহন বন্ধ ছিল। সেই থেকে জেলা প্রশাসনের নির্দেশনা ছিল তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের। সেই মোতাবেক উপজেলা প্রশাসন গতকাল দুই শতাধিক পরিবহন শ্রমিকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।