রংপুর বিভাগে করোনায় আট জনের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:৩৪

রংপুর বিভাগে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে ১ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে আট জেলায় একদিনে নতুন করে ২৪৪ জনের শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ মোতাহারুল ইসলাম।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় এ বিভাগের রংপুরে ৫২ জন, দিনাজপুরে ৩৭ জন, ঠাকুরগাঁওয়ে ৩৫ জন, কুড়িগ্রামে ২৫ জন, নীলফামারীতে ২৫ জন, পঞ্চগড়ে ২৩ জন, গাইবান্ধায় ২৮ জন এবং লালমনিরহাট জেলায় ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৩ হাজার ৮৫৮ জন আক্রান্ত ও ৩১০ জনের মৃত্যু হয়েছে।