জয়পুরহাটে ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:৩৪

জয়পুরহাট জেলা শহরের ফোরলেনে মহাসড়ক উন্নীতকরণ ও প্রশস্তকরণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির দাম বাবদ চেক মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)  ড. মো. আব্দুল মান্নান। জেলা শহরের ফোরলেনে মহাসড়ক উন্নীতকরণ ও প্রশস্তকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় জেলা শহরের ফোরলেনে মহাসড়ক উন্নীতকরণ ও প্রশস্তকরণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত তিন জনের হাতে আনুষ্ঠানিকভাবে ৭৭ লাখ ১৬ হাজার ৩৯৪ টাকার চেক হস্তান্তর করা  হয়। এ পর্যন্ত ২৩৪ জনের হাতে ৪৬ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৮৬৭ টাকার চেক প্রদান করা হয়েছে বলে জানান, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।