কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারসংলগ্ন উত্তর চেঁচরী গ্রামের বাড়ানী খালের শিকারী বাড়ির ব্রিজের নিচ থেকে বৃহস্পতিবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে উপজেলার কৈখালী বাজারসংলগ্ন উত্তর চেঁচরী গ্রামের শিকারী বাড়ির ব্রিজের নিচে বাড়ানী খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কাঠালিয়া থানাপুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
