পারস্পরিক সমঝোতা না ১১ বছর পর লিগ শিরোপা এনে দেওয়া অ্যান্তোনিও কন্তেকে ছেড়ে দেয় ইন্টার মিলান। করোনার কারণে আর্থিকভাবে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি এড়াতে আশরাফ হাকিমি, রোমেলু লুকাকুকে বিক্রি করতে কার্পণ্য বোধ করেনি নেরাজ্জুরিরা। তাই আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরি আর নতুন মৌসুমে শিরোপা ধরে রাখাটা বেশ কঠিনই হবে নতুন কোচ সিমোন ইনজাগির জন্য। আগামীকাল জেনোয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তার দল। শুধু ইন্টার নয় নতুন মৌসুমকে সামনে রেখে কোচ বদলেছে সিরি আর বড় বড় ক্লাবগুলো। আন্দ্রেয়া পিরলোকে সরিয়ে আবারও মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে ফিরিয়ে এনেছে জুভেন্তাস। টানা পাঁচ বার লিগ জয়ী এই কোচের হাত ধরেই রাজত্ব পুনরুদ্ধার করতে চান ক্রিশ্চিয়ানো রোনালদোরা। কোচ পরিবর্তনে সবচেয়ে বর চমকটা দেখিয়েছে এএস রোমা। এক সময় ইতালিয়ান লিগে দাপট দেখানো জোসে মরিনিওকে ডাগ আউটের দায়িত্ব দিয়েছে তারা। আক্রমণে ধার বাড়াতে চেলসি থেকে ট্যামি আব্রাহাম কিনেছে ক্লাবটি। দল হিসেবে খুব একটা শক্তিশালী না হলেও জেতার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দিতে চান না মরিনিও। পর্তুগিজ এই কোচের মতোই সিরি আয় ফিরেছেন মরিজিও সারি। ইন্টারে চলে যাওয়া ইনজাগির চেয়ারে তাকে বসিয়েছে লািসও।
বলাই যায় নতুন মৌসুমের এসব কোচদের কৌশলের কেলমা দেখতে উত্সুক হয়ে আছে সিরি আ ভক্তরা। তবে ছাড় দিয়ে কথা বলবে না আটালান্টা, নাপোলি ও সোনালি সময় ফিরে পাওয়ার পথে থাকা এসি মিলান। শেষ পর্যন্ত সময়ই বলে দেবে কার হাতে উঠবে শিরোপা।
