ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের কাছ থেকে উেকাচ দাবির অভিযোগ বিষয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনসহ ছয় জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে কোম্পানিটি দুদকে উেকাচ দাবির অভিযোগ দাখিল করে। ঐ অভিযোগ আমলে নিয়ে দুদক আগামী রবিবার ও সোমবার আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, সদস্য মো. দলিল উদ্দিন এবং সদস্য মইনুল ইসলাম, পরিচালক মো. শাহ্ আলম এবং আরো দুই কর্মকর্তাসহ ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।
