ক্যাপশান নিউজ

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:৪৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা সাউথ জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা

---------------------------------------

লালমনিরহাট, পটুয়াখালী, ঢাকার মোহাম্মপুরের টাউনহল, মাগুরার মোহাম্মদপুর, বাগেরহাটের চিতলমারির হিজলা এবং মোল্লাহাটে এনআরবিসি ব্যাংক উপশাখার কার্যক্রম শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল

---------------------------------------------

শরিয়াহ ভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং-সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা ও গাজীপুরে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের দক্ষিণখান উপশাখা এবং সলিংমোড় উপশাখা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী