সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মনজিল আলী সরকার আর নেই

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:৫০

সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনজিল আলী সরকার (৮১) মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি  স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন যাবত্ নানা জটিল রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সারিয়াকান্দি পাবলিক মাঠে প্রথম ও বাদজোহর রামচন্দ্রপুর হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে রামচন্দ্রপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।