চট্টগ্রামের ফটো সাংবাদিক দিদারুল আলম আর নেই

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২৩:১০

বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরোর আলোকচিত্র সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ও চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রথম জানাজা এবং তার গ্রামের বাড়ি হাটহাজারীর মেখলে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুভাষ কারণ ও সাধারণ সম্পাদক হাবিবুর রব মাসুম, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কায়েস চৌধুরীসহ শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।