খুলনার বটিয়াঘাটা উপজেলার শৈলমারী নদী থেকে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় এক যুবকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, তার বাড়ি খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে। সংবাদ পেয়ে তার বাবা কুদ্দুস শেখ থানায় আসেন। তিনি নিজের ছেলেকে শনাক্ত করেন। মৃত যুবকের নাম সৌরভ শেখ (১৯)। তার মস্তিষ্কের সমস্যা ছিল।
মঙ্গলবার বিকালে তাকে রূপসা ব্রিজের ওপর দেখা যায়। পরবর্তীতে সে ব্রিজের সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। তারপর থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তাকে না পেয়ে মাইকিং এবং বিভিন্ন পত্র-পত্রিকায় নিখোঁজ সংবাদ প্রকাশ করে।
