বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকার বকশীবাজারস্থ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ভবন মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভুঁইয়া। তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকার অধ্যক্ষ এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব হাকীম আ খ মাহবুবুর রহমান সাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দেশীয় চিকিত্সক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকার সহকারী অধ্যাপক ডা. মো. আবদুল গনি, প্রভাষক ডা. নাজরিন সুলতানা, চাঁদপুর তিব্বিয়া কলেজের অধ্যক্ষ হাকীম মো. শাহেদ হোসেন পাটওয়ারী, অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাংগঠনিক সচিব হাকীম মো. আব্দুল্লাহ আল-মামুন, প্রচার ও প্রকাশনা সচিব ও তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকার প্রভাষক হাকীম মো. রুহুল আমিন মিলন, অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক হাকীম মো. শাহ আলম ভুঁইয়া।—প্রেস বিজ্ঞপ্তি
