জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিউবোর ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠান

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০০:৪১

পারিবারিক শিক্ষা ও মূল্যবোধই বঙ্গবন্ধুকে একজন বিচক্ষণ, দূরদর্শী ও মানবতাবাদী নেতা হতে সাহায্য করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গত ১৮ আগস্ট বিউবোর উদ্যোগে ‘বঙ্গবন্ধু জীবনাদর্শ ও শোকাবহ ১৫ আগস্ট’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন অনুষ্ঠানের মূল আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান।

বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সচিব, বিদ্যুত্ বিভাগ মো. হাবিবুর রহমান এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর।—প্রেস বিজ্ঞপ্তি