পাবনার সাঁথিয়ায় স্ত্রী স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রেমিকের বাড়িতে অবস্থান করে প্রেমিকা লাকী খাতুন (১৮)। একপর্যায়ে প্রেমিকের বাড়ির লোকজন লাকীকে পিটিয়ে জোরপূর্বক গর্ভপাতের ওষুধ খাইয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
সাঁথিয়া থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাগলা গ্রামের শাহাৎ মোল্লার ছেলে আকাশের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নবম শ্রেণির ছাত্রী লাকী খাতুনের। লাকী একই গ্রামের সোবাহানের মেয়ে। লাকী এক পর্যায়ে সন্তানসম্ভবা হলে আকাশকে বিয়ের প্রস্তাব দেয়। এতে আকাশ তালবাহানা করেন। এক পর্যায়ে বিষয়টি উভয়ের পরিবারের মধ্যে জানাজানি হয়।
বৃহস্পতিবার দুপুরে লাকী নিজেকে স্ত্রী ও গর্ভের সন্তানকে পিতার স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে উঠেন। এসময় প্রেমিক আকাশের সহযোগিতায় তার বাবা শাহাৎ, মা সালমা খাতুন লাকীকে পিটিয়ে আহত করে। পরে লাকীকে জোরপূর্বক গর্ভপাতের ওষুধ সেবন করায়। এতে সে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তাকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন।
আরো পড়ুন: শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে আড়াই কোটি শিশু
থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে লাকী খাতুন বাদী হয়ে আকাশ ও তার মা, বাবাকে আসামি করে থানায় একটি অভিযোগ করেছে। তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/অনি
