বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান কর্মকর্তা ও দুদক উপপরিচালক নুরুল হুদা স্বাক্ষরিত চিঠিতে তাদের আগামী ২২ ও ২৩ আগস্ট হাজির হতে বলা হয়েছে। যাদের তলব করা হয়েছে তারা হলেন—আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, সদস্য মো. দলিল উদ্দিন ও মইনুল ইসলাম এবং পরিচালক মো. শাহ আলমসহ মোট ছয় জন।
এর আগে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে আনা ঘুষ দাবির অভিযোগ গত ৪ মার্চ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদক উপপরিচালক নুরুল হুদাকে অনুসন্ধান কর্মকর্তা এবং সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
