দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসহায়তা দিল তৌহিদ ফাউন্ডেশন

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০০:৪৩

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছে তৌহিদ ফাউন্ডেশন।

 এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীর টোলারবাগে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দূরদর্শী নেতৃত্বে বহু বছরের শোষণ দুঃশাসনের অবসান ঘটিয়ে গড়ে তোলেন সমৃদ্ধশালী গণতান্ত্রিক সার্বভৌম বাংলাদেশ।

বিশেষ অতিথি ছিলেন আগা খান মিন্টু। অনুষ্ঠানে ৫০০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি তৌহিদুল ইসলাম।