আলেশা হোল্ডিংস লিমিটেডের ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উত্সব সমাপ্ত

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০০:৪৬

বাংলাদেশের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি দেশের সহস্রাধিক বিতার্কিকের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক উত্সব, আলেশা হোল্ডিংস লিমিটেড ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উত্সব-২০২১ শেষ হলো গত ১৪ আগস্ট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও হেড অব নিউজ শাইখ সিরাজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ডক্টর বংশীধর মিশ্র, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীন, বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর দপ্তরের শিক্ষা বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমির এবং বিতর্ক উত্সবের কো-কনভেনর ও এনডিএফ বিডির সাংগঠনিক সম্পাদক এবং সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব হাসান রিপন।

ওয়ার্ল্ড কুইজ কম্পিটিশনে বিজয়ীরা হলেন :১। ওমান (বগুড়া ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ), ২। স্নেহা (বগুড়া ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ), ৩। জারিফ (কুমিল্লা ক্যাডেট কলেজ), ৪। দীন (কুমিল্লা ক্যাডেট কলেজ) এবং ৫। কারিমা (ফেনী গার্লস ক্যাডেট কলেজ)।

এনডিএফ বিডি জাতীয় স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং রানারআপ হয় সিলেট ক্যাডেট কলেজ। শ্রেষ্ঠ বক্তা হয় ঝিনাইদহ ক্যাডেট কলেজের তাহমিদ হক।

পাবলিক স্পিকিং কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে জুনিয়র গ্রুপে সেরা ৫ নির্বাচিত হয় :১। আফিয়া ইবনাত (সাভার ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ) ২। জান্নাতিন তাজরিম (ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ) ৩। মাধুর্য রহমান (ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ) ৪। আবিদা হক মাধুর্য (ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ) ও ৫। হাফসা রাশিদ (ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ)। সিনিয়র গ্রুপে সেরা পাঁচ নির্বাচিত হয় :১। মাহফুজা মাহবুব (ঢাকা বিশ্ববিদ্যালয়), ২। বশিরুন্নিসা অনন্যা (ঢাকা বিশ্ববিদ্যালয়), ৩। সমীক্ষা অধিকারী (এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঢাকা), ৪। মারিয়া আলতাফ (এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঢাকা) ও ৫। তাসফিয়া কবির এলমা (রাজশাহী মেডিক্যাল কলেজ)। 

গত ১৩ আগস্ট বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার। বিতর্কশিল্পের প্রসারে পৃষ্ঠপোষকতা প্রদান এবং যুক্তিনির্ভর মেধাবী তরুণ সমাজ বিনির্মাণে বিশেষ অবদানের জন্য এনডিএফ বিডি লাইফ টাই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২১-এ ভূষিত হন আলেশা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুর আলম সিকদার।

বিতর্ক উত্সবের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই, সারাবাংলা ডট নেট, পিপলস রেডিও ৯১.৬ এফএম। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল বাংলাদেশ ডিবেট কাউন্সিল ও  সেন্ট্রো এবং ভার্চুয়াল পার্টনার ছিল ই-স্কুল অব লাইফ গ্লোবাল লার্নিং ম্যানেজমেন্ট লিমিটেড।