গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘করোনার ভ্যাকসিন নিশ্চিতকরণ’ নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনার বিভিন্ন কোম্পানির টিকার মান নিয়ে জনমনে যে বিভ্রান্তি দেখা দিয়েছে তা যথার্থ নয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সব টিকার মান প্রায় সমান। কাজেই যেখানে যে টিকা নেওয়ার সুযোগ পাওয়া যাবে, সেটাই গ্রহণ করা উচিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ভ্যাকসিন নিশ্চিত করতে তিনি ১০ দফা সুপারিশ তুলে ধরেন। বিতর্ক প্রতিযোগিতায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়।
