বইমেলায় গোয়েন্দা লেখক রহমান শেলীর ‘মা’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৬

এবারের বইমেলায় ক্রাইম ফিকশন ও গোয়েন্দা লেখক রহমান শেলীর একটি ভিন্ন কাহিনী অবলম্বনে ‌'মা' বইটি প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী প্রকাশনা। বইটি মেলার প্রথম দিন থেকে পাওয়া যাচ্ছে বলে জানান প্রকাশক। মেলায় এটি ছাড়া আরো ৩টি বই আসছে এই লেখকের। এগুলো হলো- আয়েসী চোর (গোয়েন্দা), অদ্ভুতরে (ভূত) ও মৃত্যুর আগে সত্যটি বলে যেতে চাই (ক্রাইম ফিকশন)।

আরো পড়ুন: স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় প্রেমিকাকে গর্ভপাতের অভিযোগ

উপন্যাসের ফ্ল্যাপের লেখা থেকে জানা যায়, এটি মানুষের বোধের জগতকে নাড়া দেবে। এ উপন্যাসে পাঠক খুঁজে পাবে এক ভিন্ন আবেগ, ভালবাসা। সেলিনা খাতুনের গর্ভে জন্ম নেওয়া প্রতিবন্ধী বাবুনকে ঘিরে বেড়ে উঠেছে উপন্যাসের ঘটনা পরম্পরা। আমাদের সমাজ ব্যবস্থায় এখনো অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদের সহজভাবে গ্রহণ করা হয় না। তাদের নিয়ে নানা ধরনের টানাপড়েন থাকে। এ উপন্যাসে সেলিনা খাতুন বাবুন নামের প্রতিবন্ধী শিশুর জন্ম দিলে তাকে স্বামীসহ সমাজের এক নতুন চেহারার মুখোমুখি হতে হয়। কিন্তু সেলিনা হার মানার মেয়ে নয়। বাবুন জন্মাবার পর তাকে ছেড়ে চলে যায় তার বাবা। সেলিনা খাতুনের জীবনে নেমে আসে চরম অন্ধকার। তারপর থেকে শুরু হয় সেলিনার কঠিন সংগ্রাম যেখানে বার বার জয়ী হয়েছে একজন মা।

প্রচ্ছদ এঁকেছেন ধ্রব এষ। মূল্য ১৫০ টাকা।

ইত্তেফাক/অনি