মমেক করোনা ইউনিটে ঝরলো আরও ১৪ প্রাণ

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১০:৫০

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনায় এবং ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৯ জন, নেত্রকোনার ৩ জন, জামালপুর ও শেরপুরের ১ জন করে রয়েছে।

করোনা আক্রান্তে মৃতরা হলো, ময়মনসিংহ সদরের মনসুর আলী (৪৮), বদিউজ্জামান (৭৫), এ কে শামসুল হক (৭৫), ত্রিশাল উপজেলার আসমা (৪০), ভালুকা উপজেলার নার্গিস (৬৫), মুক্তাগাছা উপজেলার হাবিবুর রহমান সেলিম (৫৫), জামালপুর সদরের নূরজাহান (৬৫) এবং শেরপুর নালিতাবাড়ি উপজেলার সুরুজ্জামান (৮০)।

মমেক করোনা ইউনিটে ঝরলো আরও ২১ প্রাণ

এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের ফাতেহা (৭০), ফুলবাড়িয়া উপজেলার আব্দুর রাজ্জাক (৭০), হালুয়াঘাট উপজেলার আব্দুল হালিম (৬০), নেত্রকোনা সদরের সেলিনা (৪৫), সেলিনা (৬০), পূর্বধলা উপজেলার সাবিত্রী রায় (৬০)।

শনিবার (২১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত ২৪৭ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৩৪ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪৮ টি নমুনা পরীক্ষায় আরও ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৯৮৯ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৮ জন।

ইত্তেফাক/এমআর