ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার, শিক্ষক
চাঁদপুর জনতা হাইস্কুল এন্ড কলেজ কুমিল্লা
(ঘ) নং প্রশ্নের উত্তর
রাশেদ আইসিটি নিয়ে পড়াশুনা করে চিকিত্সা বিজ্ঞানে আইসিটির যে ব্যাপক গুরুত্ব রয়েছে তা জানতে পারে। চিকিত্সা বিজ্ঞানে ক্রায়োসার্জারি রক্তপাতহীন একটি সর্বাধুনিক চিকিত্সা পদ্ধতি সার্জারির ক্ষেত্রে তা প্রমাণিত সত্য। নিম্নে উদ্দীপকের আলোকে রাশেদের পঠিত বিষয়ে ক্রায়োসার্জারির যে গুরুত্বের কথা বলা হয়েছে তা উল্লেখ করা হলো-
* ক্রায়োসার্জারি শরীরের যে অংশে প্রয়োগ করা হয় তা প্রথমে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত করা হয় এবং কতটুকু এলাকা জুড়ে ক্রায়োসার্জারি প্রয়োগ করতে হবে সেটা ঠিক করা হয়।
* বিশেষ ধরনের সফটওয়্যারের মাধ্যমে সার্জারির শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাজগুলো করা হয়। যেমন- যকৃত ক্যান্সারের ক্ষেত্রে SKALPEL-ICT নামের সফটওয়্যার ব্যবহার করা হয়।
* ক্রায়োসার্জারিতে জটিল সব কাজগুলো কম্পিউটার নিয়ন্ত্রিত প্রোগ্রামের মাধ্যমে নিখুঁতভাবে করা হয়।
* রোগীর বিভিন্ন তথ্য, ক্রায়োসার্জারি সম্পর্কিত বিভিন্ন গবেষণার ফলাফল ইত্যাদি ডাটাবেজ সিস্টেমে সংরক্ষণ করা যায়।
* ক্রায়োসার্জারি চিকিত্সকদের মত বিনিময়ের জন্য টেলি-কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এবং ইন্টারনেটের ব্যবস্থা থাকে।
* সফটওয়্যারের মাধ্যমে রোগাক্রান্ত চিকিত্সা এলাকার চিত্র পাওয়া যায়।
* রোগাক্রান্ত চিকিত্সা এলাকার মাত্রার উপর নির্ভর করে চিকিত্সার মাত্রা নির্ণয়।
* চিকিত্সা মাত্রার উপর নির্ভর করে চিকিত্সা স্থানে কীভাবে ক্রায়োপ্রব বা নল যাবে তার চিত্র পাওয়া যায়।
* প্রকৃত ক্রায়োপ্রব কীভাবে চিকিত্সা স্থানে যাচ্ছে তার স্বচিত্র দেখা যায়।
* প্রস্তাবিত ক্রায়োপ্রোব শরীরের নির্দিষ্ট স্থানে কীভাবে প্রবেশ করবে এবং প্রকৃত ক্রায়োপ্রোব কীভাবে প্রবেশ করছে তার তুলনামূলক চিত্র দেখে সিদ্ধান্ত নেওয়া যায়। ফলে সঠিকভাবে শরীরের অভ্যন্তরে ক্রায়োপ্রব পরিচালনা করা সম্ভব হয়।
* চিকিত্সা প্রক্রিয়াগুলো পুরোপুরি কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমেও সম্পন্ন করা যায়।
* ডাক্তারদের প্রশিক্ষণের জন্য ক্রায়োসার্জারির সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
রক্তপাতহীন আধুনিক চিকিত্সা বিজ্ঞানের অভিনব সংযোজন ক্রায়োসার্জারিতে আইসিটি এর ব্যবহার। আইসিটিকে যত ব্যাপকভাবে চিকিত্সা প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে চিকিত্সা বিজ্ঞান ততোধিক বেশি সফলতা পাবে।
সবাই ভালো থেকো সুস্থ থেকো, ঘরে বসে সময় নষ্ট না করো সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পড়াগুলো মনোযোগ দিয়ে সম্পন্ন করো।
