পঞ্চম শ্রেণির বাড়ির কাজ

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৯:২২

বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর     

 

প্রশ্ন-১: পরিবেশ কীভাবে গড়ে উঠে?

উত্তর: জীব ও জড় জগতের মধ্যকার সুসংহত বিন্যাস ও এদের পারস্পরিক আন্তঃসম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে আমাদের পরিবেশ।

প্রশ্ন-২: পরিবেশের উপাদান কত প্রকার ও কী কী?

উত্তর: পরিবেশের উপাদান দুই প্রকার। যথা:

           ১। জীব পরিবেশ।

           ২। জড় পরিবেশ।

 

প্রশ্ন-৩: উদ্ভিদ পরিবেশে বেঁচে থাকার জন্য কীসের উপর নির্ভরশীল?

উত্তর:উদ্ভিদ পরিবেশে বেঁচে থাকার জন্য সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদির উপর নির্ভরশীল।

প্রশ্ন-৪:বাস্তুসংস্থান কাকে বলে?

উত্তর: কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ঐ স্থানের বাস্তুসংস্থান।

প্রশ্ন-৫:বীজের বিস্তরণ কাকে বলে? 

উত্তর: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।

প্রশ্ন-৬ :সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?

উত্তর : উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে শোষণ করে পানি ও কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।

প্রশ্ন-৭ :উদ্ভিদ ও প্রাণী একে অন্যের উপর নির্ভরশীল কেন?

উত্তর :বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী একে অন্যের উপর নির্ভরশীল।

প্রশ্ন-৮ :খাদ্যজাল কীভাবে তৈরি হয়?

উত্তর :একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি করে।

প্রশ্ন-৯: খাদ্যশৃঙ্খল কাকে বলে?

উত্তর:খাদ্যের উত্পাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে ভক্ষণ করার মাধ্যমে শক্তি স্থানান্তরের যে ধারাবাহিকতা দেখা যায় তাকে খাদ্যশৃঙ্খল বলে। যেমন: সবুজ উদ্ভিদ      ঘাস ফড়িং       ব্যাঙ।

প্রশ্ন-১০: মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব কেন?

উত্তর: বুদ্ধি ও জ্ঞানের জন্যই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব।

প্রশ্ন-১১: পৃথিবীতে সকল শক্তির উত্স কোনটি?

উত্তর: পৃথিবীতে সকল শক্তির উত্স হলো সূর্য।

প্রশ্ন-১২:উদ্ভিদ শক্তি পায় কোথা থেকে?

উত্তর: উদ্ভিদ শক্তি পায় সূর্য থেকে।

প্রশ্ন-১৩: প্রাণী শক্তি পায় কোথা থেকে?

উত্তর:প্রাণী শক্তি পায় খাদ্য থেকে।

প্রশ্ন-১৪: খাদ্যজালের প্রতিটি খাদ্যশৃঙ্খল শুরু হয় কীভাবে?

উত্তর:খাদ্যজালের প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে।

প্রশ্ন-১৫: প্রাণী ও উদ্ভিদ কী ছাড়া বেঁচে থাকতে পারে না?

উত্তর: প্রাণী ও উদ্ভিদ বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না।