এইচএসসি পরীক্ষা:২০২২ হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৯:২৩

মো. শহিদুল ইসলাম

প্রভাষক (হিসাববিজ্ঞান)

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া

৫ম অধ্যায়:যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকেও বাধ্যতামূলকভাবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে, তাই এই অধ্যায়টিও খুবই গুরুত্ব সহকারে করতে হবে। এই অধ্যায়ে মোট লাভ নির্ণয়, নীট লাভ নির্ণয়, সংরক্ষিত আয় বিবরণী, মোট সম্পদ নির্ণয় এবং মোট শেয়ার মূলধন ও দায় নির্ণয় করা শিখবে। শেয়ার মূলধনকে আবার ৫ ভাগে ভাগ করা হয়েছে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন বিলিকৃত মূলধন, তলবকৃত মূলধন এবং  আদায়কৃত মূলধন সঠিকভাবে নির্ণয় করতে হবে।

৬ষ্ঠ অধ্যায়:আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়টিতে বিভিন্ন ধরনের অনুপাত নির্ণয় করতে হবে। কখনো কখনো অনুপাতের নাম দেয়া থাকবে সে অনুযায়ী অনুপাত নির্ণয় করতে হবে। আবার কখনো কখনো তারল্য সংক্রান্ত অনুপাত চাইলে (চলতি অনুপাত, তড়িত্ অনুপাত, চলতি মূলধন অনুপাত) নির্ণয় করতে হবে। মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত চাইলে  (মোট লাভ অনুপাত, নীট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধন আয় অনুপাত ইত্যাদি)  নির্ণয় করতে হবে। স্বচ্ছলতা যাচাইয়ের অনুপাত চাইলে (দায়-মালিকানা অনুপাত, দায়-মোট সম্পদ অনুপাত, মালিকানা-মোট সম্পদ অনুপাত) নির্ণয় করতে হবে। পরিচালন দক্ষতা যাচাইয়ের অনুপাত চাইলে (মজুদ আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত) নির্ণয় করতে হবে। তার পাশাপাশি প্রত্যেকটি অনুপাতের আদর্শ মান সম্পর্কে জানতে হবে কারণ আদর্শ মানের সাথে নির্ণিত মানের তুলনা করে সিদ্ধান্ত দিতে হবে।