মুহম্মদ আনিসুল হক
২২ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ১২ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: গার্নেট ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা নিন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকি আছে এমন কাজ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মস্থলে যে কোনো ধরনের ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করবেন না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মায়ের শরীর-স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। আবেগ সংযত রাখুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রয়োজনবোধে প্রতিবেশীদের সহযোগিতা নিন। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন। পাওনা টাকা আদায় প্রচেষ্টা বিলম্বিত হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। দূরে কোথাও যাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
